বাংলাদেশে বাতিল হবে ১ হাজার টাকার নোট? সঠিক তথ্য দিয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার
August 20, 2024

শেখ হাসিনার সরকারের পতনের পরে এখন সরকারি বিভিন্ন পদে পরিবর্তন করা হচ্ছে। এই সময়েই রটে গিয়েছে বাংলাদেশে বাতিল করা হচ্ছে অনেক নোট।
এই নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রকের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এক হাজার টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।’
সালেহউদ্দিন বলেন, ‘এগুলি নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা নিয়ে কোনও অসুবিধা হচ্ছে না। টাকা বদল করার মতন বিষয়ে সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ড. আহসান এইচ মনসুরও জানিয়েছেন, হাজার টাকার নোট বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক হাজার টাকার নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব বলেও জানানো হয়েছে।