OMG! হামলাকারীর তরবারির কোপ থেকে ছেলেকে বাঁচালেন মা, দেখেনিন রোমহর্ষক ভিডিও

মায়ের সাহসিকতা আর দ্রুত তৎপরতার কারণে অল্পের জন্য হামলাকারীর ছুরির কোপ থেকে বেঁচে গেছেন এক ছেলে। প্রকাশ্য দিবালোকে ছেলের ওপর তরবারি হামলা ঠেকিয়ে প্রশংসায় ভাসছেন ওই মা। রোববার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কোলহাপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে কোলহাপুরের জয়সিংপুর এলাকায় বাইকে বসে থাকা ছেলের সঙ্গে কথা বলছিলেন মা। এমন সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন হামলাকারী সেখানে আসেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে বিশাল তরবারি হাতে বাইকে বসে থাকা তরুণকে লক্ষ্য করে কোপ মারেন।
ভিডিওতে দেখা যায়, তরবারির আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান ওই তরুণ। এ সময় ওই তরুণের মা পাথর হাতে হামলাকারীদের ধাওয়া করেন। পরে বাইক থেকে নেমে ইট হাতে হামলাকারীদের আঘাতের চেষ্টা করেন তরুণ। পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের পিছু পিছু পাথর হাতে দৌড়ান মা-ছেলে।
এনডিটিভি বলছে, তরুণের মা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং হামলাকারীদের দিকে নিক্ষেপ করার জন্য একটি পাথর হাতে তুলে নেন। পরে তার ছেলেও হামলাকারীদের তাড়া করেন।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। এতে অনেকেই ওই মায়ের সাহসিকতার ব্যাপক প্রশংসা করেছেন। ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘এই কারণেই মায়েদের ঈশ্বর বলা হয়।’’
🎥 Watch | Maharashtra Woman Saves Son's Life, Chases Away 3 Men Who Attacked Him
🖇️ https://t.co/cKBrZj71P4 pic.twitter.com/gO9CxdmnS4
— NDTV (@ndtv) August 19, 2024
আরেকজন লিখেছেন, মায়েরা ভীতিহীন। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, মায়েরা যোদ্ধা। আপনাকে স্যালুট।
এই ঘটনার পর তিন হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ বলেছে, হামলার আগে অভিযুক্তদের সাথে ওই তরুণের বাগবিতণ্ডা হয়েছিল। হামলার সময় ওই তরুণের বাবা শহরের বাইরে ছিলেন।
সূত্র: এনডিটিভি।