“অপরাধীর হবে কড়া শাস্তি?”- RG Kar-এর ঘটনায় BIG STEP নিলো সুপ্রিমকোর্ট
August 18, 2024

সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপ, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে। দেশের শীর্ষ আদালত স্বয়ং এই ঘটনায় মামলা করেছে।
গত ৯ অগস্ট, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় অবস্থিত একটি সেমিনার রুমে নির্যাতিত অবস্থায় ওই তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা রুজু হওয়ায় গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে।
আর জি কর কাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ দোষীর চিহ্নিত করে তাদের ফাঁসি দিতে হবে বলে দাবি উঠছে সর্বত্র। “অপরাধীর ফাঁসি চাই”- দাবি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রাস্তায় মিছিল করেছেন। এইমুহূর্তে এই ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপরে। গোটা দেশ এখন দাবি করছে যত দ্রুত সম্ভব প্রকৃত অপরাধী চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক।