রাখি পূর্ণিমার দিন আকাশে দেখা যাবে সুপারমুন, জেনেনিন ভারতে কখন দেখা যাবে?

বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে! ২০২৪ সালে চারবার ‘সুপারমুন’ দেখার সুযোগ পাবেন আমরা। মহাকাশ বিজ্ঞানীরা আগেই এই খবর দিয়েছিলেন। এই বিশেষ ঘটনাটি দেখার জন্য মহাকাশপ্রেমীদের জন্য এটি এক অনন্য সুযোগ।

১৯ অগস্ট, সোমবার রাতে আমরা সুপারমুন বা ব্লু মুন দেখতে পাব। মধ্যরাতের পর ভারতের আকাশে এটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখনই আমরা সুপারমুন বা ব্লু মুন দেখতে পাই। এই সময় চাঁদ সাধারণ দিনের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। খালি চোখেই এই পার্থক্য স্পষ্ট বোঝা যাবে।

নাসার ঘোষণা অনুযায়ী, চলতি বছরের চারটি সুপারমুনের মধ্যে প্রথমটি আমরা ১৯ অগস্ট দেখতে পাব।

১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন। সুপারমুন মানে হলো এই সময় চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায়। ইতিহাসে ১৫২৮ সাল থেকে ‘ব্লু মুন’ দেখার রেকর্ড রয়েছে।

ব্লু মুন বা সুপারমুন কখন দেখবেন?

ভারত: ১৯ অগস্ট রাতে এবং ২০ অগস্ট ভোরবেলা
নেপাল: ২০ অগস্ট
ইউরোপ ও আমেরিকা: ১৯ অগস্ট রাতে

দূষণমুক্ত এলাকা থেকে সুপারমুন স্পষ্টভাবে দেখতে পারবেন। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করেও আপনি আরও ভালোভাবে এই দৃশ্য উপভোগ করতে পারেন। সোমবারের পর, এ বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরবর্তী সুপারমুন দেখা যাবে।

এই সুপারমুনকে স্টার্জন মুন নামেও ডাকা হয়। তবে মনে রাখবেন, ব্লু মুন মানে চাঁদের রং নীল হওয়া নয়। একটি ঋতুতে যখন চারটি পূর্ণিমা হয়, তখন তৃতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়।