“এমন শাস্তি হোক যাতে…..”- RG Kar কাণ্ডে প্রতিক্রিয়া দিলেন সৌরভ পত্নী ডোনা

আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। তাদের মধ্যে ছিলেন নাচের জগতের জনপ্রিয় মুখ ডোনা গঙ্গোপাধ্যায়ও। যদিও তিনি প্রতিবাদে সরাসরি অংশ নিতে পারেননি, তবুও এই ঘটনা তার মনকে ভীষণভাবে আঘাত করেছে।

একটি সাক্ষাৎকারে ডোনা জানিয়েছেন, এই ঘটনা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। তিনি বলেন, “কাজের জায়গাটি হল মানুষের জীবনের দ্বিতীয় বাড়ি। সেখানে যদি কেউ নিরাপদ না থাকতে পারে, তাহলে আর কোথায় গিয়ে থাকবে?”

একজন নারী ও একজন মায়ের হিসেবে এই ঘটনা তাকে ভীষণভাবে আঘাত করেছে। তিনি চান এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।

ডোনা বলেন, ডোনার কথায়, ‘আমি রোজ নাচের ক্লাসে যাই, এত স্টুডেন্ট সেখানে। প্রত্যেকেরই তো নিরাপত্তা ভীষণভাবে দরকার। কারণ, এসব ভেবে তো মানুষ ঘরের কোণে বসে থাকতে পারবে না কোনওভাবে। আমি চাই লোকেরা এতটাই শাস্তি পাক, যাতে পরেরবার এমন কিছু করার আগে পাঁচশোবার ভাবে।’