“উদ্ধার হওয়া ডায়েরির কিছু পাতা ছেঁড়া”- কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে বললো সিবিআই

আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় নতুন করে একটি ডায়েরি উঠে এসেছে। নিহত চিকিৎসক নিয়মিত ডায়েরি লিখতেন এবং ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ডায়েরির কিছু পাতা ছেঁড়া ছিল। তদন্তকারীরা মনে করছেন, এই ডায়েরিতে ঘটনার দিন কী ঘটেছিল তার কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে। নিহতের বাবা-মাও এই ডায়েরিকে গুরুত্ব দিচ্ছেন এবং মনে করেন যে, এই ডায়েরিতে তাদের মেয়ে ঘটনার আগে কিছু লিখে থাকতে পারে।
পুলিশ প্রথমে এই মামলার তদন্ত করেছিল। কিন্তু পরিবারের অভিযোগের পর সিবিআই এই মামলার তদন্তভার নেয়। পরিবারের দাবি, পুলিশ তদন্তে অনেক গরমিল রয়েছে।
সিবিআই সূত্রে আরও জানা গেছে, নিহতের ল্যাপটপও জব্দ করা হয়েছে। এই ডায়েরি এবং ল্যাপটপ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে।
নির্যাতিতার বাবা-মা সন্দেহ করছেন যে, তাদের মেয়ের মৃত্যুর পিছনে কোনও বড় চক্র কাজ করছে। তারা আরজি কর কর্তৃপক্ষের উপরও প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে, হতে পারে তাদের মেয়ের মৃত্যুর স্থান সেমিনার রুম না হয়ে অন্য কোথাও হয়েছে।