OMG! গাছের মধ্যে মিশে রয়েছে এক সাপ! দেখেনিন অবাক করা সাপের ভিডিও
August 17, 2024

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি সবুজ সাপ অসাধারণভাবে নিজেকে গাছের পাতার সঙ্গে মিশিয়ে ফেলেছে। এই ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইশান শানাবাস এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লাউডগা সাপ গাছের ডালে এমনভাবে জড়িয়ে রয়েছে যে খালি চোখে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ইশান জুম করে ক্যামেরা ঘুরিয়ে কয়েকবার দেখানোর পরে দর্শকরা সাপটিকে খুঁজে পান।
এই ভিডিওটি ইতিমধ্যেই মিলিয়ন খানেক মানুষ দেখেছেন এবং হাজার হাজার কমেন্ট করেছেন। অনেকেই সাপের এই ছদ্মবেশ ধারণ করার ক্ষমতায় মুগ্ধ হয়েছেন। কেউ কেউ লিখেছেন, “সাপটি যেন গাছের অংশ হয়ে গেছে!” আবার কেউবা জিজ্ঞাসা করেছেন, “এতো সুন্দর সাপ, কিন্তু বিষাক্ত কি না?”