“পরিস্থিতি সামলাতে ব্যর্থ”-মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চাইলেন নির্ভয়ার মা

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণের শিকারের মা আশা দেবী। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন।
আশা দেবী বলেন, “মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জনগণের দৃষ্টি সরাতে বিক্ষোভ করছেন। তিনি নিজেও একজন মহিলা হিসেবে এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।”
তিনি আরও বলেন, “যখন মেডিক্যাল কলেজে মেয়েরা নিরাপদ নয়, তখন দেশের নারীদের নিরাপত্তার অবস্থা কেমন তা বোঝা যায়। কেন্দ্র ও রাজ্য সরকারকে ধর্ষকদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য আরও কঠোর হতে হবে।”\
আশা দেবী আরও বলেন, ‘যতক্ষণ না কেন্দ্র ও রাজ্য সরকার ধর্ষকদের দ্রুত শাস্তির জন্য সিরিয়াস হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের নৃশংসতা চলতেই থাকবে।