বিশেষ: ‘বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে’- জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

সীমান্তবর্তী রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত ৬ আগস্ট হঠাৎ করেই ঢুকে পড়ে। পশ্চিমা ও ন্যাটো জোটের সহযোগিতায় ইউক্রেন সীমান্ত অঞ্চলে ঢুকে যে হামলা শুরু করেছে, তা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইল শেরেমেত।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বার্তা শেরেমেতের উদ্ধৃতি দিয়ে বলেছে, বেসামরিক অবকাঠামোর ওপর পশ্চিমা সামরিক সাজসরঞ্জাম, পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া এবং রাশিয়ার ভূখণ্ডে হামলায় বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারে যে, বিশ্ব তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
গত ৬ আগস্ট ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এরপর গত বৃহস্পতিবার ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন।
রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য শেরেমেত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি করে বলেছেন, ন্যাটো দেশগুলো ইউক্রেনের এই আগ্রাসন পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে। তবে ওয়াশিংটন এমন অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, কুর্স্কে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। তিনি জানান, তাদের সেনারা এখনো অগ্রসর হয়ে চলেছে।