Share: শুধু ৭৫ টাকা বিনিয়োগে ৪০০০% লাভ! দুর্দান্ত টাকার বৃষ্টি এই স্টকে

বনডাডা ইঞ্জিনিয়ারিং-এর শেয়ারের দামে হু হু করে বৃদ্ধি! গত বছর মাত্র ৭৫ টাকায় যে শেয়ার কিনেছিলেন, সেটি এখন ৩১৮৮ টাকায় পৌঁছেছে! অর্থাৎ, মাত্র এক বছরে আপনি ৪০০০% লাভ করতে পারতেন!
২০২৩ সালে আইপিও-র মাধ্যমে স্টক মার্কেটে আসার পর থেকেই বনডাডা ইঞ্জিনিয়ারিং-এর শেয়ারের চাহিদা দিন দিন বাড়ছে। শুধু এই কোম্পানিই নয়, গত শুক্রবার সার্বিকভাবে স্টক মার্কেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। সেনসেক্স এবং নিফটি উভয়ই উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
শুক্রবার, ১৬ অগস্ট বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দেওয়ায় খবরের শিরোনামে চলে আসে বনডাডা ইঞ্জিনিয়ারিং। এ দিন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর শেয়ারের গ্রাফ। ৫২ সপ্তাহে স্টকটির সর্বোচ্চ ও সর্বনিম্ন দর দাঁড়িয়েছে ৩,২৫০ টাকা ও ১৪২.৫০ টাকা।
কিন্তু মনে রাখবেন: স্টক মার্কেটে বিনিয়োগ সবসময় ঝুঁকির সঙ্গে জড়িত। এই ধরনের উচ্চ রিটার্ন সবসময় পাওয়া যায় না। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।