OMG! জঙ্গল থেকে বেরিয়েই পর পর হামলা চালাল বাঘ, আতঙ্কে বন্ধ করা হল স্কুল, আহত ৫ জন

রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে আসা একটি বাঘ আলোয়ার জেলার বিভিন্ন গ্রামে তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে বাঘটি একের পর এক পাঁচজনকে আহত করেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বন দফতর সূত্রে জানা গেছে, বাঘটি এসটি ২৩০৩ হিসাবে চিহ্নিত। বৃহস্পতিবার ভোরে বাঘটি প্রথমে বাসনী গ্রামের বাসিন্দা বিকাশ কুমারের ওপর হামলা চালায়। এরপর পাশের গ্রাম দরবারপুরে সতীশ, বিনু এবং মহেন্দ্র নামে তিনজনের ওপরও হামলা চালায়। আহতদের সকলকে আলোয়ারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘের এই হামলার পর থেকে দরবারপুর, আহির ভাগঘোলা, বসনী-সহ আশপাশের অন্যান্য গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং গ্রামবাসীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বন দফতরের একটি দল বাঘটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।