“ভোর ৫টায় ঘুমতে যাই, ৯টায় উঠি, দিনে একবার খাই,…”-জানালেন শাহরুখ খান

শাহরুখ খানের দিন শুরু হয় ভোর ৫টায়, কিন্তু আমাদের মতো নয়। এই সময় তিনি ঘুমাতে যান এবং সকাল ৯-১০টার মধ্যে উঠে পড়েন। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যস্ত জীবনধারার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দুপুর ২টায় কাজ শেষ করে বাড়ি ফিরে স্নানের পর ব্যায়াম করে ঘুমান।

শাহরুখ বলেন, ‘৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এআমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। তখন আমি ওয়ার্ক আউট করেছিলাম। একটা বডি বানিয়েছি। চার বছর পর মানুষ আমায় মিস (অভাব বোধ করা) করতে শুরু করলেন। তার আগে আমার কথা লোকজন খুব বেশি বলতেন না।’

এরপরই শাহরুখ বলেন, ‘আমি সাধরণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। মার্ক ওয়াহলবার্গ (মার্কিন অভিনেতা যিনি খুব ভোরে ওঠেন) উঠলে, আমি ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯ বা ১০টা পর্যন্ত ঘুমোই, তারপর উঠি। এরপর আমি শুটিংয়ে যাই। এরপর দুপুর ২টোয় বাড়ি ফিরি। তারপর স্নান করে ঘুমতে যাওয়ার আগে ব্যায়াম করি।’