CLASS-Xi-এর ছাত্রীকে গাড়িতে তুলে অপরহণের চেষ্টা, ফের শোরগোল বাংলায়

দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে গত ১২ অগস্ট বিকেল সাড়ে চারটে নাগাদ এক ভয়াবহ ঘটনা ঘটে। একাদশ শ্রেণীর দুই ছাত্রী বাড়ি ফিরছিল। হঠাৎ একটি নীল গাড়ি এসে তাদের পথ আটকে দেয়। গাড়ি থেকে নেমে এক যুবক জোর করে এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে যুবকটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনা নিয়ে ১৫ অগস্ট বিধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। এক পুলিশ কর্মকর্তা অভিভাবকদের বলেন, “ভগবানের ভরসায় থাকুন। স্কুলে যাতায়াতের সময় অভিভাবকদের সঙ্গে থাকতে হবে।” এই অসহায়ত্বের মধ্যে অভিভাবকরা মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন।

এই ঘটনায় স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা আতঙ্কিত। স্কুল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।