বিশেষ: আপনার চুলের দাম জানলে সেলুন থেকে কুড়িয়ে নিয়ে আসবেন! জেনেনিন অবাক করা দাম?

ফ্যাশনের জন্য চুল খুবই দরকারি। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি এই চুল হয়ে উঠতে পারে আয়ের পথও? চুলের দাম জানতে পারলে আপনি নিজেই চমকে যাবেন। হয়তো কেটে ফেলে দেওয়া চুল সেলুন থেকে কুড়িয়ে নিয়ে আসতে চাইতে পারেন!
আমরা মাথায় থাকা চুলের যত্নের জন্য অনেক কিছু করি। দামি শ্যাম্পু ব্যবহার করেন অনেকে। কিন্তু, একবার চুল কেটে ফেললে, সেই কাটা চুল নিয়ে কয়জনই বা মাথা ঘামান! বিশেষ করে নারীদের ক্ষেত্রে বড় ও লম্বা যে চুলগুলো অকেজো মনে হয়। অথচ সেই চুলগুলো সারা বিশ্বে কোটি কোটি টাকায় বিক্রি হতে পারে।
কেন চুল এত দামে বিক্রি হয়? আসলে এসব চুল দিয়েই তৈরি হয় পরচুলা। আর সেগুলোর দামও অনেক। সেই কারণেই কাটা চুলের এত দাম। সেই দাম শুনলে যে কোনো মানুষ অবাক হতে পারেন।
ঊনবিংশ শতকেই পরচুলের ব্যবহার শুরু হয়েছিল ইউরোপে। তারপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে। এরপরে অন্যান্য দেশের মেয়েরাও চুল বিক্রি করতে থাকেন। বর্তমানে এশিয়ার অনেক দেশও এই চুলের ব্যবসায় জড়িত। পাশের দেশ ভারতেও চুলের ব্যবসা কোটি কোটি টাকার। ভারতীয় নারীদের চুলও লম্বা এবং এর দামও অনেক বেশি। ভারত থেকে এগুলো পাঠানো হয় চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশে।
কত দাম হতে পারে চুলের? পুরোটাই নির্ভর করে সেই চুল কতটা লম্বা, তার উপরে। যত লম্বা চুল, তার দাম তত বেশি। প্রথমে এই চুল ধুয়ে শুকানো হয় এবং সাজিয়ে বান্ডিল করা হয়। এরপরে বিদেশে বিক্রি হয় এবং এটি থেকে পরচুলা তৈরি করা হয়। বিশ্বে মোট চুলের ব্যবসা প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকার এবং প্রতি বছর তা বাড়ছে। এবার ভেবে দেখুন তো, আপনার চুলের দাম কত হতে পারে?
অনলাইন একটি ক্রয়-বিক্রয় ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৪ সেন্টিমিটার চুলের প্রতি কেজির দাম প্রায় ১০ হাজার টাকা। ১৫ থেকে ১৮ সেন্টিমিটার চুলের প্রতি কেজির দাম ১৯ হাজার ৫০০ টাকা। ১৯ থেকে ২২ সেন্টিমিটার চুলের প্রতি কেজির দাম ২৭ হাজার ৫০০ টাকা। ২৩ থেকে ২৬ সেন্টিমিটার চুলের প্রতি কেজির দাম ৩০ হাজার টাকা। ২৭ থেকে ৩০ সেন্টিমিটার চুলের প্রতি কেজির দাম ৩৫ হাজার টাকা।
তবে চুলের মান, তার অন্যান্য বৈশিষ্ট্যের উপর নির্ভর করে চুলের দাম বাড়তে বা কমতে পারে। ভবিষ্যতে এই ব্যবসায় লাভের পরিমাণ আরো বাড়বে এবং চুলের দাম আরও উপরে উঠবে বলেই মনে করেন অনেকে।