“জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না”- RG Kar এ ভাঙচুরের ঘটনায় মমতার নিশানায় কারা?

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিপিএম এবং বিজেপিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, এই দুই দল মিলে এই ঘটনাকে রাজনৈতিক মুনাফা তোলার হাতিয়ার বানাতে চাইছে।
শুক্রবার একটি র্যালিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি মহিলাকে নির্যাতন করে শুধুমাত্র ভাঙচুর করা, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি জানি, সিপিএম এবং বিজেপি এই ঘটনার পিছনে রয়েছে।” তিনি আরও দাবি করেন যে, বিজেপি নেতারা কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
তাঁর সংযোজন, ‘রাত ১২টার পরে ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা রাজনৈতিক কাজে ব্যবহার করা যায় না। এই পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না। এটা বন্ধ করা উচিত।’
মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের একজন নার্সের ধর্ষণের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, “এভাবেই বিরোধী দলগুলি প্রতিবাদকে দমন করার চেষ্টা করে। কিন্তু বাংলায় তাদের এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই দোষীদের ফাঁসি হোক। সিবিআইকে এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”