RG Kar-হাসপাতালে ভাঙচুর করেছে কারা ? ৬১টি ছবি সামনে আনল পুলিশ

কলকাতার আরজি কর হাসপাতালে গত রাতে ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাসপাতালে চলা আন্দোলনের মধ্যে একদল দুষ্কৃতী জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা, পুলিশ কর্মীদের আক্রমণ করা, হাসপাতালের সম্পত্তি নষ্ট করা— এই সব অপরাধের জন্য দায়ীদের শনাক্ত করতে পুলিশের এই পদক্ষেপ।
পুলিশের পোস্টে বলা হয়েছে, “যে কেউ যদি এই ব্যক্তিদের চেনেন, তাহলে তাদের স্থানীয় থানায় জানাতে পারেন।” পুলিশের এই আবেদনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আরজি করে যে গুণ্ডামি আর ভাঙচুর হল, তা সব সীমা পার করে গিয়েছে।”