RG Kar-এ মাঝরাতে কীভাবে ভাঙচুর? দেখেনিন ১১ মিনিটের হাড়-হিম করা VIDEO

কয়েক সপ্তাহ ধরে চলা ক্ষোভের জ্বালা এক রাতে ভয়াবহ রূপ নিল। গত বুধবার রাতে, কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়া জনতা হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়।
গত ৮ আগস্ট এক চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনায় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৪-১৫ আগস্টের মধ্যরাতে, বিভিন্ন বামপন্থী সংগঠনের আহ্বানে আরজি কর হাসপাতালের সামনে ব্যাপক ভিড় জমে।
ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে। হাসপাতালের অভ্যন্তরে ভাঙচুর, তোড়জোড় চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়।
ये कल रात हुई हिंसा का चश्मदीद वीडियो है. pic.twitter.com/VHGFFuGM4a
— Siddhant Mohan (@Siddhantmt) August 15, 2024
হাসপাতালের সম্পত্তি, গাড়ি এবং পুলিশের গাড়িও ভাঙচুরের শিকার হয়।পুলিশের দাবি, কিছু অজ্ঞাত দুর্বৃত্ত এই হিংসাত্মক ঘটনার জন্য দায়ী।
এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনায় জনসাধারণের ক্ষোভেরই এটি একটি ভয়াবহ প্রকাশ বলে মনে করা হচ্ছে।