আরজি করে তাণ্ডব, অপরাধীদের সন্ধান চেয়ে ছবি প্রকাশ করলো পুলিশ

“আরজি কর হাসপাতালে হামলাকারীদের শনাক্ত করতে কলকাতা পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের তরফে হামলাকারীদের ছবি প্রকাশ করে জনসাধারণের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

পুলিশের দাবি, গত রাতে হাসপাতালে হামলা চালানো হয়েছিল এবং পুলিশ কর্মীরা হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

ছবি দিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের। সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে জানান।’

পুলিশের তরফে জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় যেখানে দাবি করা হচ্ছে যে সেমিনার হলে তাণ্ডব চালানো হয়েছে, সেটা মিথ্যা।”

পুলিশের তরফে জানানো হয়েছে, ‘অপরাধ সেমিনার রুমে হয়েছিল। কিন্তু সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করে খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।’