“কোন ভরসায় অভিভাবকেরা মেয়েদের বাইরে পাঠাবেন?”-RG Kar কাণ্ডে প্রশ্ন তুললেন রাহুল

আরজি কর হাসপাতালের ঘটনায় কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উভয়েই এই ঘটনাকে নিন্দা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, “মেডিক্যাল কলেজে যদি চিকিৎসকদেরই নিরাপত্তা না থাকে, তাহলে কোন ভরসায় বাবা মায়েরা মেয়েদের বাইরে পড়তে পাঠাবেন?” তিনি আরও বলেছেন যে নারী নির্যাতনের ঘটনা দেশে দিন দিন বাড়ছে এবং এই সমস্যার সমাধানের জন্য সকলকে একজুট হয়ে কাজ করতে হবে।
প্রিয়াঙ্কা গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।
রাহুল গান্ধী এক্স হ্যান্ডলের একটি পোস্টে লেখেন, ‘হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজের প্রতিটি স্তরের মানুষের এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা দরকার।’
রাহুল বলেন, ‘আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি। যে কোনও মূল্য়েই তাঁদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শান্তি হওয়া উচিত, যাতে সমাজের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে।’
তাঁর আরও প্রশ্ন, ‘নির্ভয়াকাণ্ডের পর যে কড়া আইন তৈরি করা হয়েছিল, সেই আইনও কেন এই ধরণের অপরাধ রুখতে ব্যর্থ হচ্ছে?’