অলিম্পিকে পদক না পেলে অ্যাথলিটদের কী শাস্তি দেন কিম জং উন? জেনেনিন বিস্তারিত

প্যারিস অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলিটরা যদিও দেশে ফিরেছেন, তবে তাদের অভিজ্ঞতা সবার জন্য উৎসুকতার বিষয়। পদক না পাওয়ায় অনেকেই আশঙ্কা করছেন, তারা কি শাস্তির মুখোমুখি হবেন?
উত্তর কোরিয়ায় অলিম্পিকে পদক জিতা একটি জাতীয় গর্বের বিষয়। অতীতে দেখা গেছে, পদক জয়ী অ্যাথলিটদের বিশেষ সম্মান দেওয়া হলেও, যারা পদক জিততে পারেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অ্যাথলিটদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু, যারা পদক জিততে পারেননি তাদেরকে নিম্নমানের বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে, এমনকি কয়লা খনিতে কাজ করতে হয়েছে।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলিটরা যদিও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটদের সাথে মিলিত হয়েছিলেন, তবে এই ঘটনাও তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। কিম জং উন এই ঘটনাকে কীভাবে নেবেন, তা নিয়ে অনেকেই চিন্তিত।