বিশেষ: এশিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে দীর্ঘ জানেন? গানটি বাজতে কত সময় নেয় ?

আগামী ১৫ আগস্ট, আমরা স্বাধীনতার ৭৮তম বর্ষবার্ষিকী উদযাপন করতে চলেছি। দেশজুড়ে স্কুল, কলেজ, ক্লাব, সর্বত্র ত্রিঙ্গা উড়বে। এই আনন্দময় মুহূর্তে চলুন জেনে নিই বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীতের কথা।

বিশ্বে কিছু দেশের দুটি করে জাতীয় সঙ্গীত রয়েছে, যেমন নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। এই দুটি দেশের দুটি জাতীয় সঙ্গীকেই সমান মর্যাদা দেওয়া হয়। জাপানের জাতীয় সঙ্গীত, “কিমিগায়ো” সবথেকে প্রাচীনতম জাতীয় সঙ্গীতগুলির মধ্যে একটি।

আপনি জানেন কি? বিশ্বের সবচেয়ে দীর্ঘ জাতীয় সঙ্গীতটি গ্রীসের। ১৫৮টি শ্লোক নিয়ে গঠিত এই সঙ্গীতটি তাদের স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণায় রচিত হয়েছিল।

অপরদিকে, এশিয়ায় সবচেয়ে দীর্ঘ জাতীয় সঙ্গীত বাংলাদেশের। এই গান বাজতে সময় নেয় প্রায় ২ মিনিট ৪৫ সেকেন্ড ।

ভারতের জন-গণ-মন বাজতে সময় নেয় মাত্র ৪০ সেকেন্ড। আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ রচনা করেছিলেন, তেমনি তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ও রচনা করেছিলেন।