হিন্ডেনবার্গের রিপোর্টে শোরগোল, বাজারে বিনিয়োগকারীদের সতর্ক করল SEBI
August 12, 2024

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের নতুন অভিযোগের জেরে শেয়ার বাজারে আবারও তোলপাড় শুরু হয়েছে। মার্কিন এই সংস্থা দাবি করেছে যে, আদানি গোষ্ঠী অর্থ হাতিয়ে নিয়েছে। এই অভিযোগের পর থেকে শেয়ার বাজারে ধস নেমেছে।
এই পরিস্থিতিতে, বিনিয়োগকারীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সেবি। সেবি জানিয়েছে যে, তারা হিন্ডেনবার্গের অভিযোগগুলি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এখনও পর্যন্ত বেশিরভাগ তদন্ত সম্পূর্ণ হয়েছে। আদানি গোষ্ঠী এই অভিযোগগুলিকে খারিজ করে দিয়েছে।
সেবির তরফে জানানো হয়েছে, হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সেবি। মার্চ মাসেই ২৪টির মধ্যে ২৩টি অভিযোগের তদন্ত শেষ হয়েছে। একটি মাত্র মামলার এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেবি এই বিষয়ে কোনও মন্তব্য করবে না।