হাসপাতালে যুবতীকে দেখে ‘অশ্লীল’ কাজ, বর্ধমানে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

কাটোয়া হাসপাতালের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের ভেতরে রোগীর পরিবারের সদস্যদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি ও ‘অশ্লীল’ কাজ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে এই ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ওয়ার্ডের ভেতরে এক তরুণীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি ও ‘অশ্লীল’ কাজ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বলা হচ্ছে অভিযুক্ত যুবক হাসপাতালের পুরুষ বিভাগের এক রোগীর আত্মীয়। ঘটনার সময় অভিযুক্ত যুবক অন্য রোগীর পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে। তাকে মারধর করে হাসপাতালের নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেওয়া হয়।
কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিযুক্ত যুবক ইন্তাজুল মণ্ডলকে হাসপাতাল থেকে বের করে দেন। রবিবার সকালে তরুণী কাটোয়া থানায় অভিযুক্ত যুবকের ভিডিও সহ অভিযোগ দায়ের করেন।