SPORTS: আইপিএল নিলামের আরেকটি নিয়মে পরিবর্তনের আভাস, জেনেনিন কি ?

সবশেষ আইপিএল শুরুর আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় অনেকেই ভেবেছিলেন, সেটা মহেন্দ্র সিং ধোনির শেষ আসর। কিন্তু আইপিএল শেষ হলেও অবসর নিয়ে কোনো কথা বলেননি ধোনি। শোনা যাচ্ছে, আইপিএলের আগামী আসরেও খেলতে পারেন তিনি।
কারণ হিসেবে বলা হচ্ছে, নিলামের নিয়মে বদল আনার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে বোর্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, আগামী বছরের মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ছ’জন করে ক্রিকেটার ধরে রাখার সুবিধা দেওয়া হবে।
অনেক ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের বিপক্ষে মত দিলেও তা রেখে দেওয়া হবে বলেও জানা গেছে। তবে গতবার যেমন চারজনকে ধরে রাখা গিয়েছিল, এবার থেকে আরো দু’জন করে ক্রিকেটার ধরে রাখা যাবে। কোনো ‘রাইট-টু-ম্যাচ’ বিকল্প থাকছে না।
আইপিএল শেষ হওয়ার পর ধোনি বলেছিলেন, পরের নিলামে অন্তত ছ’জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম হলে তবেই তিনি খেলবেন। না হলে নতুনদের জায়গা ছেড়ে দিতে চান। বোর্ড যদি নিয়মে বদল আনে, তাহলে আরো অন্তত এক বছর ধোনি খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে ধোনি বলেছিলেন, অবসরের সিদ্ধান্ত নেয়ার জন্য অনেক সময় রয়েছে। ধোনির কথায়, খেলোয়াড় ধরে রাখা নিয়ে কী সিদ্ধান্ত হয় আগে দেখি। নতুন নিয়ম চালু হলে তবে সিদ্ধান্ত নেব। তবে দলের স্বার্থ সবার আগে।