প্রধান বিচারপতি ইস্তফা না দিলে…? ফের উত্তপ্ত বাংলাদেশ, সুপ্রিম কোর্ট ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের

বাংলাদেশের রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভকারীরা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধান বিচারপতিসহ সাতজন বিচারপতির পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা হাইকোর্ট চত্বর ঘিরে ধরে এক ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।
জানা গেছে, নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডাকার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের অধিকাংশই শিক্ষার্থী। তারা দাবি করছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে।
এই বিক্ষোভের জেরে আজ হাইকোর্টের শুনানি স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছেন এবং অনেকেই হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন।