রাজ্য সড়কের ২৫ কিঃমি রাস্তায় CCTV ক্যামেরা লাগানোর উদ্যোগ পুলিশের, জেনেনিন কেন?

হাওড়া জেলার একটি রাজ্য সড়কে দুর্ঘটনার ঘন ঘন ঘটনা রোধে পুলিশ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। রানিহাটি থেকে নাবঘরা জংশন পর্যন্ত বিস্তৃত এই সড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় ক্যামেরা বসানো হবে। এই সড়কটি ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত।

এই রাস্তায় দূরপাল্লার বাস, লরি, ট্রলারের পাশাপাশি অসংখ্য অটো, টোটো ও বাইক চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং গতির সীমা অমান্য করার ফলে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও এই সমস্যায় ক্ষুব্ধ।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগর ক্রসিং, মানিকপুর মোড়, গাববেড়িয়া হাসপাতাল ক্রসিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলি দুর্ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করবে এবং দোষীদের শনাক্ত করতে সাহায্য করবে।