বিয়ে করতে চাইছেন না দেশের যুবকরা! উদ্বেগে চীন সরকার, জেনেনিন কারণ কী?

চীনে যুবক-যুবতীদের মধ্যে বিয়ে করার প্রবণতা দিন দিন কমছে। ২০২৪ সালে দেশটিতে বিবাহের সংখ্যা গত ১২ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই অবস্থা চিনের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মন্থর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার কারণে তরুণরা বিয়ে ও সন্তানধারণের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছে। ফলে দেশটির জন্মহার ক্রমশ কমছে, যা ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রভাবিত করবে।
এই পরিস্থিতি চিনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা চাপে পড়ছে। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, কিন্তু তরুণদের মনোভাব পরিবর্তন করা সহজ নয়।
কেন বিয়ে করতে চায় না চীনের তরুণরা?
মহামারি পরবর্তী অর্থনৈতিক মন্দা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তরুণদেরকে বিয়ে ও সন্তানধারণের সিদ্ধান্ত পিছিয়ে দিতে বাধ্য করছে। চাকরির স্থিতিশীলতা কমে যাওয়ায় তরুণরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত।অনেকেই বিয়েকে ব্যক্তিগত স্বাধীনতার উপর বাধা হিসেবে দেখে। চীনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে বিয়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
ভবিষ্যতে কী হবে?
চীনের এই জনসংখ্যা সংকট বিশ্বের অন্যান্য দেশের জন্যও একটি সতর্কবার্তা। যদি এই অবস্থা অব্যাহত থাকে, তাহলে চিনের অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।