বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল, নাগরিকদের সতর্ক করলো ভারতীয় দূতাবাস

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সহিংসতা চরমে উঠেছে। রবিবার দেশজুড়ে সংঘর্ষে অন্তত ৬৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। এই হিংসাত্মক ঘটনার জেরে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় দূতাবাস।
দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও নিহত হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার দেশজুড়ে সংঘর্ষে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একাই ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের ডাকা এই বিক্ষোভ দেশের বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও হত্যা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাংলাদেশ সরকার অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে এবং মোবাইল ইন্টারনেটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। ভারতীয় দূতাবাস সিলেটে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং একটি হেল্পলাইন নম্বরও জারি করেছে।