SPORTS: অলিম্পিকে চীনের শীর্ষস্থান অক্ষুণ্ণ, তবে পদক তালিকায় পিছু নিয়েছে আমেরিকা

প্যারিস অলিম্পিকে নবম দিন শেষেও সোনায় শীর্ষে রয়েছে চীন। এশিয়ার দেশটি ১৬টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জপদক জিতেছে।
মোট পদক সংখ্যায় অবশ্য সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকের সংখ্যায় পিছিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটি ১৪টি স্বর্ণের পাশাপাশি ২৪টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ পেয়েছে ৬১ পদক।

১২টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ ৪১ পদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ২৭ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।

গ্রেট ব্রিটেন ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৩টি পদক নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থানে থাকা সাউথ কোরিয়ার ঝুলিতে ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে জাপান পেয়েছে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ।