BigNews: “নির্বাচনী বন্ড মামলায় তদন্ত হবে না”- জানিয়ে দিলো দেশের সুপ্রিম কোর্ট

নির্বাচনী বন্ড হল এক ধরনের বন্ড যা কিনে কোনও রাজনৈতিক দলকে দান করা যায়। এই বন্ড কেনার সময় দানকারীর পরিচয় গোপন রাখা হয়। এর ফলে কোন রাজনৈতিক দল কার কাছ থেকে কত টাকা পেল, তা স্পষ্টভাবে জানা যায় না।
অনেক লোকের মতে, এই বন্ড ব্যবস্থার ফলে দুর্নীতি হয়েছে । কারণ, কোনও কোম্পানি যদি কোনও রাজনৈতিক দলকে টাকা দান করে, তাহলে সেই দল ক্ষমতায় এলে সেই কোম্পানিকে বিভিন্ন সুবিধা দিতে পারে। যেমন, কোনও কাজের ঠিকা দেওয়া, লাইসেন্স দেওয়া ইত্যাদি। কিন্তু এই সব কিছু গোপন থাকার ফলে এটা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে।
সুপ্রিম কোর্ট বলেছে যে, এই বন্ড ব্যবস্থা বাতিল হয়ে গেছে। এখন নতুন করে কোনও তদন্তের প্রয়োজন নেই।
শীর্ষ আদালত বলেছে, ‘বর্তমান পরিস্থিতি ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক্ষেত্রে হস্তক্ষেপ করা সম্ভব নয়।’
সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে বলে, ‘নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া-নেওয়ার সময় তা কুইড প্রো কুয়ো বা ক্ষতিকারক ছিল কি না সেই বিষয়ে এখন তদন্ত হতে পারে না।’
প্রসঙ্গত, দুই স্বেচ্ছাসেবী সংস্থার মামলার পিছনে দাবি ছিল, নির্বাচনী বন্ড কেলেঙ্কারির তদন্তে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। দুই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মামলা দায়ের করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ।