‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ডাক একাধিক জনপ্রিয় ব্যান্ডের, জেনেনিন কি কারণ?

গত কয়েক বছর ধরে জনপ্রিয়তা পাওয়া “জয় বাংলা কনসার্ট” এবার চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে। এই কনসার্টটি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডকে একত্রিত করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। কিন্তু চলতি বছর, কোটা সংস্কার আন্দোলনের জেরে হিংসা বাড়ার কারণে কনসার্টটির সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনেক জনপ্রিয় ব্যান্ড এই কনসার্ট বয়কট করার ঘোষণা দিয়েছে। তাদের মতে, দেশের বর্তমান পরিস্থিতি এবং আন্দোলনের প্রতি সমর্থন জানাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রিয় ব্যান্ড “ক্রিপ্টিক ফেট” এবং “আরবোভাইরাস”-এর মতো শিল্পীরাও এই বয়কটে যোগ দিয়েছে। তারা মনে করেন, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়ের প্রতি তাদের আনুগত্যের কারণে এই কনসার্টে অংশ নেওয়া তাদের জন্য সম্ভব নয়।
আওয়ামী লীগের সঙ্গে যুক্ত “সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন” (সিআরআই) প্রতিবছর এই কনসার্টের আয়োজন করে থাকে। যদিও এই বছর কনসার্টটি চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে, তবুও ব্যান্ডগুলোর বয়কটের কারণে এর সফলতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।