প্রতি মাসে ৩০০ ইউনিট ‘ফ্রি’ বিদ্যুৎ! কিভাবে পাবেন? জেনেনিন আবেদনের সঠিক নিয়ম

দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে বিদ্যুৎ বিলের বোঝা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্দশা লাঘবের জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ নামে এই প্রকল্পের মাধ্যমে সরকার সাধারণ মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে।

প্রকল্পের মূল বৈশিষ্ট্য:

বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ: এই যোজনার অধীনে উপযুক্ত পরিবারগুলি প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবে।
সৌর প্যানেল ইনস্টলেশন: বাড়িতে সৌর প্যানেল ইনস্টল করার জন্য কেন্দ্র সরকার ভর্তুকি দেবে।
সহজ ঋণ: সৌর প্যানেল ইনস্টল করার জন্য সহজ শর্তে এবং কম সুদে ব্যাংক ঋণ দেওয়া হবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিক্রয়: বাড়তি বিদ্যুৎ উৎপাদন হলে তা বিক্রি করে আয় করা যাবে।
কোনরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে?

ভারতীয় নাগরিক হতে হবে।
বার্ষিক আয় এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে হতে হবে।
পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা আয়করদাতা হতে পারবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

আধার কার্ড
বাসস্থান ও আয়ের প্রমাণপত্র
রেশন কার্ড
মোবাইল নম্বর
বিদ্যুৎ বিল
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি
এই যোজনার উদ্দেশ্য:

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ বিলের বোঝা কমানো।
সৌর শক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশ দূষণ কমানো।
গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।