ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু বিশেষ ঘটনা (৩০ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৫০২- ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬২৯- ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৯১৪- প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৩৫- বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৯৬৯- মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।

জন্ম:
১৮৮২- ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু।

মৃত্যু:
১৯৫৬- বাঙালি পণ্ডিত ও বাংলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি।
১৯৮০- বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৮৭- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
২০০৪- প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।