সরকারি চাকরিতে সংরক্ষণ কমানোর পক্ষে নির্দেশ সুপ্রিম কোর্টের, কি বলছে হাসিনা সরকার?

বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের নির্দেশ দিয়েছে। আদালতের রায় অনুযায়ী, সরকারি চাকরির ৯৩% আসনে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি ৭% আসন সংরক্ষিত থাকবে।

সংরক্ষিত আসন বন্টন:

৫%: মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য
১%: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য
১%: বিশেষ চাহিদা সম্পন্ন এবং তৃতীয় লিঙ্গের জন্য
এই রায়ের পাশাপাশি, আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

প্রতিক্রিয়া:

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুর হক তিনি সুপ্রিম কোর্টের রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি আপিল বিভাগের এই রায় অত্যন্ত বিচক্ষণ একটি রায়।’

পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই এই নিয়ে প্রজ্ঞাপন (বিজ্ঞপ্তি) জারি করা হবে বলেও জানান তিনি।