ফের ট্রেন দুর্ঘটনা উত্তর প্রদেশে, লাইনচ্যুত হলো মালগাড়ি, দেখেনিন ভিডিও

শনিবার উত্তর প্রদেশের আমরোহায় একটি মালগাড়ি দুর্ঘটনায় রেল চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। লখনউ থেকে দিল্লিগামী এই মালগাড়িটি কল্যাণপুরা রেলগেটের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকরা।
এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে দিল্লি-লখনউ রেলপথ। পরে রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।
বারবার রেল দুর্ঘটনা:
উল্লেখ্য, বৃহস্পতিবারও উত্তর প্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছিল। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘন ঘন ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন উত্থাপন করছে।
#WATCH | Uttar Pradesh: Around 7 coaches of a goods train derailed in Amroha yard between Ghaziabad-Moradabad section, disrupting traffic. The alternative route between Moradabad-Saharanpur-Meerut Ghaziabad is open for the movement of trains
More details awaited pic.twitter.com/kCnC4zf1Ky
— ANI (@ANI) July 20, 2024
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য:
উত্তর প্রদেশ সরকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। গুরুতর আহতদের দেওয়া হবে 2.5 লাখ টাকা এবং হালকা আহতদের 50 হাজার টাকা।
গত ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। কাটিহার ডিভিশনের রাঙাপানি ও চটের হাট স্টেশনের মাঝে, কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একই লাইনে দ্রুত গতিতে থাকা একটি মালগাড়ি। দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ ১০ জনের মৃত্যু হয়।