PPF’এ প্রতি মাসে 9000 করে জমালেই হতে পারবেন লাখপতি? জেনেনিন হিসেব

ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, বিনিয়োগের আগে দুটি বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত: নিরাপত্তা এবং রিটার্ন। আপনার কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভালো রিটার্ন পাওয়া উভয়ই গুরুত্বপূর্ণ।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) আপনার বিনিয়োগের জন্য একটি উৎকৃষ্ট মাধ্যম হতে পারে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, অবসর তহবিল তৈরির জন্য PPF-এর বিকল্প নেই। এই সরকারি সমর্থিত স্কিমে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকে এবং ভালো রিটার্ন পাওয়া যায়।

PPF-এ বিনিয়োগের সুবিধা:

সুরক্ষা: এটি একটি সরকারি স্কিম হওয়ায় আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।
ভালো রিটার্ন: বর্তমানে PPF-এ ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। ত্রৈমাসিকভাবে সুদের হার নির্ধারণ করা হয়, তাই বিনিয়োগকারীরা নিয়মিত সুবিধা পেতে পারেন।

সুদের উপর সুদ: PPF-এ সুদের উপর সুদ প্রযোজ্য, যা আপনার রিটার্নকে আরও বৃদ্ধি করে।

আয়কর ছাড়: আয়কর আইনের ধারা ৮০সি-র আওতায় PPF-এ সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়।

দীর্ঘমেয়াদী বিনিয়োগ: PPF-এর ম্যাচুরিটি মেয়াদ ১৫ বছর। তবে, আপনি আরও দু’বার ৫ বছর করে মেয়াদ বাড়াতে পারেন।

নমনীয় বিনিয়োগ: মাত্র ৫০০ টাকা দিয়ে PPF অ্যাকাউন্ট খোলা যায়। বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা দিলেই অ্যাকাউন্ট সক্রিয় থাকে। বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

PPF-এ কত টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন?

ধরা যাক, আপনি প্রতিমাসে ৯,০০০ টাকা করে PPF-এ বিনিয়োগ করেন। বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১,০৮,০০০ টাকা। ১৫ বছরে আপনি মোট ১৬,২০,০০০ টাকা বিনিয়োগ করবেন। ৭.১% হারে সুদ হিসাবে আপনি ১২,২০,১১৩ টাকা সুদ পাবেন। স্কিমের ম্যাচুরিটির পর আপনি মোট ২৮,৪০,১১৫ টাকা ফেরত পাবেন।