বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে বিমায় লগ্নি, গ্রাহকদের সুখবর শোনাল LIC

এলআইসি, দেশের বৃহত্তম বিমা প্রতিষ্ঠান, মঙ্গলবার (১৬ জুলাই) আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা এবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মাধ্যমেই জীবন বিমায় লগ্নি করতে পারবেন।
এলআইসি-র এই পদক্ষেপ ব্যাঙ্ক অ্যাসিওরেন্সের পরিমাণ বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
সূত্রের খবর, ২০৪৭ সালের মধ্যে সকলকে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই চুক্তি করা হয়েছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষরের ফলে এই ব্যাঙ্কের ১ কোটির ও বেশি গ্রাহক এখন ব্যাঙ্কের মাধ্যমেই এলআইসির পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।
গ্রাহকদের সুবিধার্থে এলআইসি এই চুক্তির মাধ্যমে ডিজিটাল অন বোর্ডিং প্রক্রিয়া শুরু করেছে।
এই প্রক্রিয়া শেষ হলে ব্যাঙ্কের আমানতকারীরা আইডিএফসির ওয়েবসাইট থেকেই জীবন বিমায় লগ্নি করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে চলতি বছরে এলআইসির গ্রাহক সংখ্যা অনেকটাই বাড়বে।
সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে পারে বিমা কোম্পানিটির স্টকের দরও।
এলআইসি এই চুক্তির মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩,৬০০ টি শাখা ও স্যাটেলাইট অফিসের নেটওয়ার্ক আরও মজবুত করার দিকে নজর দেওয়া হচ্ছে।
এই নেটওয়ার্কের সাথে যোগ হবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ১,০০০ টির ও বেশি শাখা।
বর্তমানে এলআইসি দেশের ইনস্যুরেন্স কোম্পানিগুলির মধ্যে অন্যতম বড় নাম।