বিশেষ: এত জনপ্রিয় হয়েও সাধারণ জীবন যাপন কাটান অরিজিত সিং, জেনেনিন কী কারণ?

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু বাধা সত্ত্বেও আজ অরিজিৎ সিং হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তার অসাধারণ কণ্ঠস্বরে মুগ্ধ সকলেই।

যাঁর কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা উন্মুখ থাকে, সেই তারকাকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সাথে। কোন বিলাসবহুল ফ্ল্যাট বা বাংলোতে নয়, বরং সাধারণ পোশাকে, পায়ে হাওয়াই চপ্পল পরে, স্কুটার চালিয়ে ঘুরে বেড়ান। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এ অবাককর দৃশ্য নতুন নয়।

এক সাক্ষাৎকারে অরিজিতকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন এত সাধারণ জীবনযাপন করেন। কিছুক্ষণ ভেবে তিনি উত্তর দিয়েছিলেন, “এত অদ্ভুত প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি। এভাবেই আমার ভালো লাগে।”

পথে হাঁটা বা রিকশা চড়ার বিষয়ে তিনি বলেছিলেন, তার বাড়ির সবকিছুই নিকটে। তাই মাঝে মাঝে রিকশাও যেতে চায় না। তাই হেঁটে যেতে হয় তাকে।

এই সাধারণ জীবনযাপনই অরিজিৎকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে। তার গানের পাশাপাশি তার এই বিনয়ী ও সহজাত প্রকৃতিও মানুষের মন জয় করেছে।

অরিজিৎ সিং-এর এই গল্প আমাদের শেখায় যে, সত্যিকারের তারকা তার আচরণেও সাধারণ থাকে। জনপ্রিয়তা ও অর্থ তাদের মনকে বদলে না।