জগন্নাথ মন্দিরের ভিতরের কুঠুরিতে ঠাসা সোনাদানা, ফের কবে খুলবে রত্ন ভাণ্ডার?

দীর্ঘ ৪৬ বছর বন্ধ থাকার পর, ১৪ই জুলাই খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার।ওড়িশা সরকার গঠিত ১১ জনের একটি প্রতিনিধি দল রত্ন ভাণ্ডারে প্রবেশ করে।রত্ন ভাণ্ডার থেকে প্রাপ্ত অমূল্য সম্পদ বৃহস্পতিবার (১৮ই জুলাই) স্থানান্তর শুরু হবে।স্থানান্তরের জন্য একটি অস্থায়ী ভল্ট তৈরি করা হয়েছে।

রত্ন ভাণ্ডার খোলার জন্য ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের (ASI) পরামর্শ নেওয়া হয়েছিল।দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর সিদ্ধান্ত হয় রত্ন ভাণ্ডার খোলা হবে।
রত্ন ভাণ্ডারে প্রবেশের সময় সরীসৃপের আশঙ্কা ছিল। সেইজন্য সর্প বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল।

রত্ন ভাণ্ডার পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয় অমূল্য সম্পদ স্থানান্তর করা হবে।স্থানান্তরের কাজ বৃহস্পতিবার (১৮ই জুলাই) সকাল ৯টা ৫১ মিনিটে শুরু হবে এবং দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে শেষ হবে।স্থানান্তরের সময় পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হবে।অস্থায়ী ভল্টে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

রত্ন ভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে।২০১৮ সালে একবার রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু ৪০ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়।
ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।