‘কেউ আইন নিজের হাতে তুলে নিলে বরদাস্ত করা হবে না’: রাজীব কুমার

চোপড়ার জেসিবি থেকে শুরু করে সোনারপুরের ঘটনা, সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় তীব্র উত্তেজনায় রয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘নিজের ধর্মীয় অনুষ্ঠান যে যার মতো করে পালন করুন। অপরের যাতে কোনও অসুবিধা যাতে না হয়।’ ‘ধর্ম যার যার উৎসব সকলের’

রাজীব কুমার বলেন, ‘আমাদের তরফে যাবতীয় আয়োজন করা হয়েছে।’

অন্যদিকে, কুলতলিতে নকল সোনা দিয়ে ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগে সোমবার সাদ্দাম লস্করের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।সাদ্দাম পালিয়ে যায়।
তার পরিবারের কয়েকজন পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়।বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দিনভর তল্লাশি চালায়।

সাদ্দামের বাড়ির একটি কামরায় খাটের নীচে একটি সুড়ঙ্গ পাওয়া গেছে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছেন, “একটি সুড়ঙ্গ পাওয়া গেছে। তবে এই নিয়ে চাঞ্চল্য ছড়ানোর কিছু নেই। গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্ত হচ্ছে।”