OMG! শাড়ি পরে তেড়ে গেলেন যুবনেতার দিকে, রাস্তায় দুই TMC নেতার কান্ড ভাইরাল

খাস কলকাতার রাস্তায় তৃণমূলের দুই নেতার মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। দলের ১৮ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুনন্দা সরকার ওই ওয়ার্ডেরই যুব সভাপতি কেদার দাসকে চড় মেরেছেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতা কেদার দাস ও কাউন্সিলর সুনন্দা সরকারের মধ্যে বিবাদ চলছে।সম্প্রতি, কেদার দাস কাউন্সিলর সুনন্দার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন।এরপরই রবিবার দুপুরে খাস কলকাতার রাস্তায় দুজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে।অভিযোগ, কাউন্সিলর সুনন্দা শাড়ি পড়ে রাস্তায় এসে কেদার দাসকে চড় মেরে তেড়ে আছড়ে ফেলেন।
ঘটনার পর কেদার দাস থানায় অভিযোগ দায়ের করেন।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “এই আচরণ প্রকাশ্যে হওয়া উচিত নয়। এই দৃশ্য ঠিক নয়। একটা অবাঞ্ছিত ঘটনা। যদি কেদারের দোষও থাকে, তবুও এটা হতে পারে না। জেলা নেতৃত্বকে বলব বিষয়টা দেখতে।”
অন্যদিকে, কাউন্সিলর সুনন্দা সরকার এখনও এই ঘটনায় মন্তব্য করেননি।
এই ঘটনা তৃণমূলের মধ্যে ক্রমবর্ধমান গোষ্ঠীবিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।ঘটনাটির জের ধরে তৃণমূল নেতৃত্বের মধ্যে বিতর্কও শুরু হয়েছে।
দেখার বিষয়, এই ঘটনার পর কী পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব।