GorupD -২ লক্ষ, Group A -৪ লক্ষ , DA মামলায় হারলে রাজ্যকে দিতে কত হাজার কোটি টাকা?

রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আজ সিদ্ধান্তের মুখোমুখি। সুপ্রিম কোর্টে আজ এই মামলায় শুনানি হওয়ার কথা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে ডিএ চেয়ে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের এক অংশ সরকারি কর্মী। গত বছরের ২০ মে হাইকোর্টে এই মামলা ওঠলে আদালত নির্দেশ দিয়েছিলেন যে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর থেকে এই মামলা ঘুরছে উচ্চ আদালতে।

আজ এই মামলার শেষ শুনানি হওয়ার সম্ভাবনা আছে। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন।

রাজ্য সরকারি কর্মীদের এক বড় অংশ এই মামলার ফলাফলের অপেক্ষায়। হাইকোর্টের রায় পালন করতে হলে রাজ্য সরকারকে ভারী আর্থিক বোঝা বহন করতে হবে।

আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার শুনানি হতে পারে। এই মামলায় যদি কর্মীরা জয়ী হন, তাহলে তাদের পকেটে আসবে লক্ষ লক্ষ টাকা।

২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এই মামলা চলছে। অঙ্কের হিসেবে দেখা যাচ্ছে, জয়ী হলে পদ অনুযায়ী কর্মীরা বিভিন্ন পরিমাণ টাকা পাবেন।

গ্রুপ ডি: প্রায় ২ লক্ষ টাকা
গ্রুপ সি: প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা
গ্রুপ বি: ৩ লক্ষ ১০ হাজার টাকা
গ্রুপ এ: প্রায় ৪ লক্ষ টাকা
উল্লেখ্য, ২০২২ সালের ২০ মে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। আজকের রায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই মামলায় জয়ী হলে রাজ্য সরকারকে ভারী আর্থিক বোঝা বহন করতে হবে। হাইকোর্টের রায় পালন করতে হলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে হবে।

আজকের রায় কী হবে, সেই দিকেই চোখ রেখেছেন রাজ্যের সকল সরকারি কর্মীরা।

আজকের রায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, রাজ্য সরকার বর্তমানে সরকারি কর্মীদের ১০ শতাংশ হারে ডিএ দিচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।