হোটেলে-ফাস্টফুডের দোকানে বাড়ির LPG, আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার

দীর্ঘদিন ধরে গৃহস্থালীর এলপিজি সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ উঠে আসছে।ভর্তুকিপ্রাপ্ত ওভর্তুকি ছাড়া গ্রাহকদের জন্য আলাদা নিয়ম।
গ্রাহকদের আধার নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু হয়েছে।তেল সংস্থাগুলির অ্যাপ বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এটি করা যাবে।আধারের সাথে বায়োমেট্রিক যুক্ত করতে হলে ডিস্ট্রিবিউটারের অফিসে যেতে হবে।

লক্ষ্য: ভুয়া গ্রাহকদের চিহ্নিত করা এবং রান্নার গ্যাসের অপব্যবহার রোধ করা।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয় গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের অপব্যবহার রোধে কড়া পদক্ষেপ নিয়েছে।ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদের জন্য আগে থেকেই আধার নম্বর সংযুক্ত থাকলেও, এবার তাদের বায়োমেট্রিক যাচাইও বাধ্যতামূলক করা হচ্ছে।যারা ভর্তুকি পান না বা ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান ঐচ্ছিক। তবে তাদের ‘গিভ আপ’ ফর্ম পূরণ করে ডিস্ট্রিবিউটারকে অবগত করতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকার ভুয়া গ্রাহকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়।এছাড়াও, রান্নার গ্যাসের অপব্যবহার, বিশেষ করে বাণিজ্যিকভাবে ব্যবহার রোধ করা লক্ষ্য।পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ই-কেওয়াইসি ও আধার যাচাইয়ের মাধ্যমে ভুয়া গ্রাহকদের বের করার জন্য তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন।এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গ্রাহকরা তেল সংস্থাগুলির অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে সিলিন্ডার সরবরাহকারী কর্মীদের সাহায্য নিতে পারেন।
তবে, আধারের সাথে বায়োমেট্রিক যুক্ত করতে হলে গ্রাহককে অবশ্যই ডিস্ট্রিবিউটারের অফিসে যেতে হবে।এই নিয়ম লঙ্ঘনকারী ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের লাইসেন্স বাতিলও করা যেতে পারে।

উল্লেখ্য:

রান্নার গ্যাসের আধার নম্বর সংযুক্তির জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।