OT-থেকে বেরল অন্তঃসত্ত্বা স্ত্রীর নিথর শরীর, সৎকারের পর ছাইয়ে পাওয়া গেলো ব্লেড!

মৃতার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে থানায় মামলা করেছেন।সিএমও অফিসেও অভিযোগ দায়ের করা হয়েছে।মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভিযোগ পেয়ে হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছেন।গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নবনীত কৌর নামক যুবতী প্রসব যন্ত্রণা শুরু হলেই পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু হয় এবং গর্ভস্থ সন্তানকেও বাঁচানো যায়নি।
শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ছাই সংগ্রহ করার সময় পরিবারের সদস্যরা দেখতে পান তার মধ্যে একটি সার্জিকাল ব্লেড পড়ে আছে।ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারের সময় ভুল করে যুবতীর শরীরে ব্লেড রেখে দেওয়া হয়েছিল।
এই ঘটনায় মৃতার পরিবার মর্মাহত ও ক্ষুব্ধ। তাদের দাবি, চিকিৎসকদের গাফিলতির কারণেই প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে।
তদন্তের ফলেই বেরিয়ে আসবে মূল সত্য।
এই ঘটনা তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার প্রতি আলোকপাত করে।
এই ধরণের ঘটনা যাতে আরো না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সচেতন মহল।