Weather: দক্ষিণে আরও কমবে বৃষ্টি, উত্তরে জারি থাকবে ভারী বর্ষণ, জেনেনিন কী বলছে হাওয়া অফিস?

আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে আশা করা হচ্ছে। তবে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। আগামী ২৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা: শহর কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সাত থেকে দশ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস এবং উত্তরের নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় বন্যার ঝুঁকিও রয়েছে।

অন্যান্য তথ্য:

রবিবারের রিপোর্ট অনুযায়ী, অসম, ঝাড়খণ্ড এবং গুজরাটে ঘূর্ণাবর্ত রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি।
আগামী কয়েক দিনে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গনা, কর্ণাটক, কেরল, মাহে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি হতে পারে।