“ট্রাম্পকে জীবনদান করেছেন প্রভু জগন্নাথ”-৪৮ বছর আগের ঘটনা স্মরণ করিয়ে দাবি করলো ইসকন

হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একটু এদিক-ওদিক হলেই কান ছুঁয়ে যাওয়া বুলেটে প্রাণ যেতে পারতো এ রিপাবলিকান নেতার। তবে ট্রাম্প বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন তার একজন সমর্থক, আহত হয়েছেন আরও একজন। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হামলাকারী সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন।
রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে হামলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থকরা। হামলার জন্য সিক্রেট সার্ভিসের দায়িত্বে অবহেলা এবং বাইডেন শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তারা।
ইস্কনের মুখপাত্র রাধারমণ দাস।
তিনি বলেন, ‘এটা সত্যিই প্রভুর লীলাখেলা। ঠিক ৪৮ বছর আগে ডোনাল্ড ট্রাম্প জগন্নাথের রথযাত্রা উৎসবরে ত্রাতা হয়ে উঠেছিলেন। আঝ যখন জগন্নাথদেবের রথযাত্রা উৎসব চলছে, ট্রাম্পের উপর তখন হামলা হল। আর প্রভুর কৃপাতেই প্রাণঘাতী এই হামলা থেকে বেঁচে ফিরলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। জগন্নাথদেব ট্রাম্পকে তাঁর সেবা করার প্রতিদান হিসেবে জীবনদান করলেন।’
এক্স হ্যান্ডেল পোস্টে ইসকনের মুখপাত্র আরও বলেন, ‘১৯৭৬ সালের জুলাই মাসে ইসকন ভক্তদের আমেরিকায় রথযাত্রা উৎসবের আয়োজন করার জন্য সাহায্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রথ নির্মাণ করার জন্য বিনামূল্যে তিনি ট্রেন ইয়ার্ড দিয়েছিলেন। বর্তমানে যখন ন’দিনের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, তখনই ট্রাম্পের উপর ভয়াবহ হামলা হল। তবে তিনি বরাতজোরে বেঁচে গেলেন। এমনটা হয়েছে কেবলমাত্র প্রভু জগন্নাথের কৃপাতেই।’