অনন্যা পাণ্ডের সঙ্গে তুমুল নাচ, অনন্ত আম্বানির বিয়েতে নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া

জাতীয় দলে কামব্যাক করা হার্দিক পান্ডিয়া গত ১২ই জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে সকলের নজর কেড়েছেন।

IPL-এ খারাপ পারফরম্যান্সের পর জাতীয় দলে ফিরে ব্যাট ও বলে দারুণ খেলার পর এবার ক্রিকেট থেকে বিরতিতে থাকা হার্দিক বিয়ের প্রতিটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

তবে বিয়েতে বাকি ক্রিকেটারদের থেকে আলাদা হয়ে হার্দিক নিজের নাচ দিয়ে সকলের মন জয় করেছেন।

স্ত্রী না থাকলেও, অনন্যা পাণ্ডের সাথে বলিউডের গানে দারুণ নাচ করেছেন হার্দিক। মাটিতে শুয়ে নাচতে দেখে অনেকে মনে করেছেন, ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে উঠছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আম্বানি পরিবারের সাথে বিশেষ সম্পর্ক থাকায় বিয়েতে উপস্থিত ছিলেন হার্দিক।

শাহরুখ, সলমন, রাজকুমার রাও, জ্যাকি শ্রফ, বচ্চন পরিবার সহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন এই বিয়েতে।