“কেন নির্বিচারে গাছ কাটা হলো?”-দিল্লির সবুজ ধ্বংসে সুপ্রিম প্রশ্নের মুখে উপ রাজ্যপাল

রিজ-এর গাছ কাটা বন্ধের নির্দেশ উপেক্ষা করে নির্বিচারে গাছ কাটার অভিযোগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভিকে সাক্সেনা এবং দিল্লি ডেভলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ শুক্রবার আদালতের শুনানিতে রিজ-এর গাছ কাটার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

আদালতের প্রশ্ন:

গাছ কাটা বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এলজি গাছ কাটার অনুমতি দিলেন?
এলজি কি নিজেকে আদালত মনে করছেন?
ডিডিএ কীভাবে আদালতের বদলে এলজি-র কাছ থেকে গাছ কাটার অনুমতি চাইল?
এলজি কীভাবে নিজেকে অনুমতি দেওয়ার অধিকারী মনে করলেন, এমনকি ট্রি প্রোটেকশন অ্যাক্টে নির্ধারিত ট্রি অফিসারের ক্ষমতা অগ্রাহ্য করে?
এলজি, ডিডিএ এবং দিল্লি সরকার কেন একের পর এক আইনবিরুদ্ধ কাজ করছে?
এই ‘উন্নয়ন’-এর তাড়াহুড়োর পেছনে কি কোনো অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে?

আদালতের নির্দেশ:

ডিডিএ, দিল্লি সরকার এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে জবাব দিতে হবে কার অনুমতিতে ৪২২টি গাছ কাটা হয়েছে।দিল্লি সরকারকে জানাতে হবে গাছ কাটার ক্ষতিপূরণের জন্য তাদের কী পরিকল্পনা রয়েছে।কাটা গাছের অংশ বা কাঠ কোথায় গেছে তার জবাব দিতে হবে ঠিকাদারকে।সবুজ বাঁচাতে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের হয়রানির অভিযোগে পুলিশের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।পরবর্তী শুনানি আগামী অগস্ট মাসে।

এই ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এলজি এবং ডিডিএ-র বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

এই ঘটনা পরিবেশবাদীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। তারা রিজ-এর বাকি গাছগুলো রক্ষা করার জন্য আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।