SPORTS: কোটি কোটি টাকা রয়েছে BCCI-এর, দেখেনিন বিশ্বের ধনী বোর্ডের তালিকা?

বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বলে পরিচিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর এই আর্থিক ক্ষমতার বলে পরোক্ষ ভাবে ক্রিকেট জগতে আধিপত্য বিস্তার করেছে ভারতীয় বোর্ড।আইসিসি ভারতের করা যেকোনো প্রস্তাব সহজে নাকচ করে দেওয়ার সাহস দেখতে পারেনা বলে ধারণা করা হয় ঠিক এই কারণেই।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্থিক ক্ষসমতায় বিশ্বের কোন ক্রিকেট বোর্ড কতটা শক্তিশালী –
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI): প্রায় $2.25 বিলিয়ন বা 18,700 কোটি টাকা
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ): প্রায় 79 মিলিয়ন ডলার অর্থাৎ 660 কোটি টাকা:
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB): প্রায় $59 মিলিয়ন অর্থাৎ ৪৯২ কোটি টাকা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি): প্রায় 55 মিলিয়ন ডলার অর্থাৎ ৪৫৯ কোটি টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি): প্রায় 51 মিলিয়ন ডলার অর্থাৎ ৪২৬ কোটি টাকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ): প্রায় 47 মিলিয়ন ডলার অর্থাৎ ৩৯২ কোটি টাকা।
জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড (ZCB): প্রায় $38 মিলিয়ন অর্থাৎ ৩১৭ কোটি টাকা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC): প্রায় 20 মিলিয়ন ডলার অর্থাৎ ১৬৭ কোটি টাকা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (WICB): প্রায় 15 মিলিয়ন ডলার অর্থাৎ ১২৫ কোটি টাকা।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC): প্রায় 9 মিলিয়ন ডলার অর্থাৎ ৭৫ কোটি টাকা।