ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (১৩ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৯০৫- কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
১৯২৯- ভারতীয় বিপ্লবী যতীন্দ্র নাথ দাস জেলবন্দিদের অধিকারের দাবিতে ৬৩ দিনের অনশন শুরু করেন।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো।
১৯৭৭- নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।
২০০৭- নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূকিম্পে অন্তত ২৬ জন নিহত হয়।
জন্ম:
১৮১৪- নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য।
১৮৮০- মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
১৯০০- বাংলা নাট্যমঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস।
১৯৪২- বাংলাদেশি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক আব্দুল আল মামুন।
মৃত্যু:
১৯৫৪- মেক্সিকান চিত্রশিল্পী ও শিক্ষিকা ফ্রিদা কাহলো।
১৯৬৯- বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।
১৯৮৪- বাঙালি কবি, ঔপন্যাসিক ও অনুবাদক দীনেশ গঙ্গোপাধ্যায়।
১৯৯৫- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী। তার জন্ম উত্তর কলকাতায় মাতুলালয়ে। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কারসহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।